ডিএসই: শেয়ার মূল্যে ঊর্ধ্বগতি, লেনদেনে চাঙাভাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেনদেনে চাঙাভাব ও সাধারণ সূচকের ঊর্ধ্বগতিসহ এগিয়ে চলেছে আজ সোমবার শেয়ারবাজারের কার্যক্রম। আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনও হয়েছে ৬০৭ কোটি টাকার। এসময় পর্যন্ত ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্য সূচক ৪৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৫ পয়েন্টে। আজ শেয়ারবাজারে খাতওয়ারি ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো এবি ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেড।