ডিএসই: শেয়ারবাজারে চাঙাভাব, মূল্যসূচকের ঊর্ধ্বগতি
সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচকের ব্যাপক ঊর্ধ্বগতি ও লেনদেনে চাঙাভাব পরিলক্ষিত হয়েছে। আজ সোমবার ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক ৪৭.১৯ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৯২৩ পয়েন্টে। মোট লেনদেন এক হাজার ৩৭ কোটি টাকা। লেনদেন হওয়া মোট ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে বেক্সিমকো লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড ও লংকা-বাংলা ফিন্যান্স।এদিকে আজ আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড-১ ও প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকা শেয়ারবাজারে আজ থেকে লেনদেন শুরু করেছে। বাজার বিশ্লেষকেরা মনে করেন, ওই প্রতিষ্ঠানের আগমনে বাজারের পরিধি ও গভীরতা আরও বাড়বে।এ ছাড়া মেরিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।