ডিএসই: শেয়ারবাজারে লেনদেনে চাঙ্গাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি আজও অব্যাহত রয়েছে। আজ প্রথম দেড় ঘণ্টায় সূচক প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৮০ কোটি টাকা। লেনদেন হওয়া মোট ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৮টি প্রতিষ্ঠানের, কমেছে ৬৭টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। প্রথম দুই ঘণ্টায় লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ডেসকো ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। দিনের মতো আজও ব্যাংক ও মিউচুয়াল ফান্ডের দাম বাড়া ও কমাতে মিশ্রভাব পরিলক্ষিত হয়েছে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ৪৩৫ কোটি টাকা। লেনদেনেও বেশ চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে আজকের শেয়ারবাজারে।