ডিএসই: শেয়ারবাজারে সাধারণ মূল্যসূচকের পতন, লেনদেনও অনেক কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে আজ সোমবার সাধারণ মূল্যসূচক অনেকটাই নিচে নেমে গেছে। আজ সাধারণ মূল্যসূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬২২ পয়েন্টে। তবে মোট লেনদেন সর্বশেষ কয়েক দিনের তুলনায় ভালো কম হয়েছে। আজকের মোট লেনদেন এক হাজার ৯৮ কোটি টাকা।সর্বমোট লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দাম কমেছে ১৬৯টি প্রতিষ্ঠানের, বেড়েছে ৬৬টি প্রতিষ্ঠানের। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেনে শীর্ষস্থানীয় ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের বিক্রিত মূল্য হলো বেক্সিমকো লিমিটেড ৪৯৪ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৪৩৪ টাকা, বেক্সটেক্স ৯৬ টাকা, গ্রামীণফোন ৩৩৩ টাকা (বৃহস্পতিবারের তুলনায় আজ গ্রামীণফোনের শেয়ারের দাম কমেছে ২৮ টাকা), সামিট পাওয়ার লিমিটেড এক হাজার ৩৫৪ টাকা, এবি ব্যাংক লিমিটেড এক হাজার ২৭৩ টাকা, প্রিমিয়ার ব্যাংক ৪৬৯ টাকা, সিটি ব্যাংক লিমিটেড ৯৯১ টাকা, নাভানা সিএনজি লিমিটেড ২৬২ টাকা ও প্রাইম ফাইনান্স লিমিটেড দুই ৪৬৯টাকা।এ ছাড়া কাল ২৩ ফেব্রুয়ারি থেকে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারের লেনদেন স্পট মার্কেটে শুরু হবে। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেটের কারণে এই দুটি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ থাকবে।প্রাইম ব্যাংক লিমিটেড জানিয়েছে, তারা ২০০৯ সালের জন্য বিনিয়োগকারীদের কী পরিমাণ লভ্যাংশ দেবে, তা কাল অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের সভায় নির্ধারিত হবে।