ডিএসই: সপ্তাহের প্রথম দিনেই সাধারণ সূচক নিম্নগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন রোববারের শেয়ারবাজারে আবার সাধারণ মূল্য সূচকের পতন লক্ষ করা গেছে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সাধারণ সূচক প্রায় ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৩৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৮টির ও কমেছে ৬৭টির। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচিত সময়ে শেয়ারবাজারের লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ বিক্রীত মূল্য—লংকা-বাংলা ফিন্যান্স ৩৭৩.৫ টাকা, সামিট পাওয়ার লিমিটেড এক হাজার ৪১১ টাকা, বেক্সিমকো লিমিটেড ৩৮৬ টাকা, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ১০২ টাকা, কেয়া কসমেটিক্স লিমিটেড ১১৬ টাকা, পদ্মা অয়েল লিমিটেড ৭২৪ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৫৫ টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৫০৫ টাকা, সামিট পোর্ট অ্যালায়েন্স লিমিটেড দুই হাজার ৫৯৯.৫ টাকা এবং প্রাইম ইনস্যুরেন্স লিমিটেড ৬৫৯ টাকা। এদিকে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিঙ্গারের শেয়ার অনুপাতে আয় ধরা হয়েছে ১৭৬.৮৩ টাকা। এ ছাড়া নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৪৩২ টাকা। এসব হিসাব ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।সিঙ্গারের করপোরেট ডিক্লারেশনের কারণে আজ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা নেই। এ পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকা।