ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও লক্ষ করা যাচ্ছে স্টক এক্সচেঞ্জটিতে। ডিএসই সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৯.৮২ পয়েন্ট বেড়ে ৬৫২৭.৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে হাতবদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—বেক্সটেক্স, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এমআই সিমেন্ট, আফতাব অটো, ইউসিবিএল ও তিতাস গ্যাস।