ডিএসইতে ১৮০টি কোম্পানি বিক্রেতাশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেলা একটা ২৫ মিনিটে ডিএসই লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।এদিকে এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রোকার) পৌঁছেছে। এর ফলে ওই কোম্পানিগুলো বিক্রেতাশূন্য হয়ে পড়েছে। তবে কেউ সর্বোচ্চ সীমার নিচে বিক্রি করতে চাইলে তিনি তাঁর হাতে থাকা শেয়ার বিক্রি করতে পারবেন।ডিএসই সূত্রে জানা যায়, একদিনে কোনো কোম্পানির শেয়ারের দাম কোম্পানি ভেদে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। ওই দামের ওপরে কেউ শেয়ার বিক্রি করতে পারবে না। কেউ বিক্রি করতে চাইলে ওই দাম বা তার নিচে শেয়ার বিক্রির আদেশ দিতে হবে।আজ দুপুরে ১৮০টি কোম্পানি বিক্রেতাশূন্য হলেও গতকাল ছিল ঠিক এর উল্টো চিত্র। গতকাল লেনদেনের একপর্যায়ে শতাধিক কোম্পানি ক্রেতাশূন্য হয়ে পড়েছিল।