ডিএসইতে ১৯৫ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিন শেষে মোট লেনদেন হয়েছে ১৯৫ কোটি টাকার।এদিকে অভিন্ন অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড ডেট থাকায় আজ ১৩৮টি কোম্পানির লেনদেন বন্ধ ছিল।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বাজার শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় সূচক ১৯ পয়েন্ট বাড়লেও ৩০ মিনিটের সময় তা ১ পয়েন্ট কমে যায়। এরপর শুরু হয় ওঠানামা। দিন শেষে সাধারণ মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে ৫,২৪০ পয়েন্টে দাঁড়ায়।লেনদেন হওয়া ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ৯৬টির, বেড়েছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—আফতাব অটো, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, গ্রামীণফোন, যমুনা অয়েল, বেক্সিমকো ফার্মা, এনবিএল, উত্তরা ব্যাংক, জাহিন টেক্স এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।