ডিএসইর নতুন সভাপতি রকিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রকিবুর রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমানকে সভাপতি, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালীকে জ্যেষ্ঠ সহসভাপতি ও জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম এ হাশেম এ তথ্য জানান।ডিএসই সূত্রে জানা যায়, ১১ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদের চারটি শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন মো. হানিফ ভূঁইয়া, মো. শাহজাহান, মো. আবদুল হক ও মিনহাজ মান্নান পরিচালক নির্বাচিত হন।এই চারজন ও আগের আটজন অর্থাত্ মোট ১২ জন পরিচালক এই নির্বাচনে অংশ নেন। পরে সর্বসম্মতিক্রমে সংস্থাটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হয়।