ডিএসইর নতুন সিইও মোশাররফ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে মোহাম্মদ মোশাররফ হোসেনের নিয়োগ অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে গত ১৩ ডিসেম্বর ডিএসইর বোর্ড সভায় মোশাররফ হোসেনের নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য এসইসিতে পাঠানো হয়। এই পরিপ্রেক্ষিতে আজ এসইসি এই অনুমোদন দেয়।