ডিএসই’র নতুন সভাপতি হলেন শাকিল রিজভী
ডিএসই’র নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী। তিনি রকিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। আজ শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় শাকিল রিজভীকে সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এর আগে ডিএসই’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিকে একই সভায় নাসিরুদ্দিন আহমেদকে ডিএসই’র জেষ্ঠ্য সহ-সভাপতি ও রফিকুল ইসলামকে অপর সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। উল্লেখ্য, গত ২১ মার্চ চারটি পরিচালক পদে ডিএসই’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে রকিবুর রহমান, খাজা গোলাম রসুল, আহমেদ ইকবাল হাসান ও শরিফ আতাউর রহমান পরিচালক হিসেবে নির্বাচিত হন। ডিএসই’র নিয়ম অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে প্রতিবছর চারটি করে পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থ্যাত্ চারটি করে পদ শূণ্য হয়। পরে নতুন চারজন পরিচালক ও পুরনো আটজন পরিচালকের মধ্য থেকে সভাপতি, জেষ্ঠ্য সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে তিনজনকে মনোনীত করা হয়। প্রত্যেক পরিচালকের দায়িত্ব পালনের মেয়াদ তিনবছর।