ডিএসতে সূচক বেড়েছে, কমেছে সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বিপরীতমুখী অবস্থা বিরাজ করছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সূচক। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন গতকালের চেয়ে কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯.৪৪ পয়েন্ট বেড়ে ৫,০৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন আরম্ভ হয়। ২৫ মিনিটে সূচক ৪৮ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচকের তীর নিম্নমুখী হয়।আজ ডিএসইতে মোট ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টিরই দাম বেড়েছে। কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, এনবিএল, বেক্সিমকো, ইউসিবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও আফতাব অটো।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১.৪৯ পয়েন্ট কমে ১৪,২৬৯.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৯টির, কমেছে ৭৫টির আর আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।