ডিও প্রথা বিলুপ্তির আদেশ জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনি ও ভোজ্যতেল বিপণনের ক্ষেত্রে চালান আদেশ প্রথা (ডেলিভারি অর্ডার বা ডিও) আর রইল না। পরিবর্তে এ দুই পণ্যে পরিবেশক পদ্ধতি চালু করা হয়েছে।আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১’ জারি করেছে। এতে বলা হয়েছে, আপাতত ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে প্রযোজ্য হলেও পরে অন্য পণ্যের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হতে পারে।আদেশ জারির দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রচলিত ডিও প্রথা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে হবে।