ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৬৭.১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট পরীক্ষার ফল আজ বুধবার সন্ধ্যা ছয়টায় প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৭ দশমিক ১৭ শতাংশ। মোট ৯৬ হাজার ৯১০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৯১ জন।উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে চার হাজার ৯৫৭ জন, দ্বিতীয় বিভাগে ৪৮ হাজার ৬১৩ জন এবং তৃতীয় বিভাগে ১১ হাজার ৩৪২ জন। এ ছাড়া ১৭৯ শিক্ষার্থী পাস করেছে। বিভাগওয়ারি পাসের হার বিএ পরীক্ষায় ৬৪ দশমিক ৬৩ শতাংশ, বিএসএসে ৬৭ দশমিক ৮৪ শতাংশ, বিকম/বিবিএসে ৬৯ দশমিক ৪৪ শতাংশ এবং বিএসসিতে পাসের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ।পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারি ফল www.nu.edu.bd, www.nu-results.net www.nu-bsc.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।