ডিগ্রি পাস কোর্সে ভর্তি শুরু ২৫ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ মার্চ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.nu.edu.bd ও www.nubd.info) পাওয়া যাবে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।