ডিগ্রিতে পাসের হার ৭৪.৭২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আজ সোমবার রাত আটটার দিকে প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় গড় পাসের হার ৭৪ দশমিক ৭২ শতাংশ।গত বছরের ৬ ডিসেম্বর শুরু হয়ে ডিগ্রি পরীক্ষা শেষ হয় গত ১১ ফেব্রুয়ারি।পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ফল জানা যাবে www.nubd.info অথবা www.nuadmission.info ওয়েবসাইট থেকে। যেকোনো মোবাইল ফোন থেকে খুদেবার্তা পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nudegRoll লিখে 16222 নম্বরে Send করতে হবে। বিস্তারিত ফল উল্লি¬খিত ওয়েবসাইট থেকে আগামী সপ্তাহে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।