ডিজিএফআইয়ের ডিজি ও সিজিএসের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল মইনুল ইসলাম লে. জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।সেনা সূত্র জানায়, পদোন্নতি পাওয়ার পরও এই শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের একই পদে বহাল থাকবেন।দুই কর্মকর্তার মধ্যে মোল্লা ফজলে আকবর ১৯৭৬ সালে তৃতীয় বিএমএ শর্টকোর্সে ভর্তি হন। গত বছরের ৫ ফেব্রুয়ারি তিনি বর্তমান পদে যোগ দেন।মইনুল ইসলাম ১৯৭৭ সালে চতুর্থ বিএমএ শর্টকোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। বিডিআর বিদ্রোহের পর তিনি এ বাহিনীর মহাপরিচালক পদে যোগ দিয়ে বাহিনীর পুনর্গঠনের প্রচেষ্টা চালান। বিডিআরে যোগ দেওয়ার পর তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি পান।