ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রেজাউরের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমান ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত এ জবানবন্দি গ্রহণ করেছেন।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র আটক হয়। এসব অস্ত্র উলফার জন্য আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে জানা গেছে। এ ঘটনায় এরই মধ্যে ডিজিএফআই ও এনএসআইয়ের তত্কালীন শীর্ষস্থানীয় পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আটকের সময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন ব্রিগেডিয়ার আবদুর রহিম ও তদন্ত চলাকালে ছিলেন মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার।