ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের জবানবন্দি গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি আজ বুধবার সাক্ষী হিসেবে মহানগর হাকিম মো. মুনতাসির আহমেদের আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের সাক্ষ্যে তিনি ২০০৪ সালের ২ এপ্রিল দশ ট্রাক অস্ত্র উদ্ধার ও উদ্ধার পরবর্তী বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মহানগর হাকিম ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে বিকেল তিনটা ১০ মিনিট থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাদিক হাসান রুমির জবানবন্দি রেকর্ড করেছেন।সাদিক হাসান ২০০৪ সালের ২ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের সময় ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।জবানবন্দিতে সাদিক হাসান এ ঘটনার সঙ্গে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ অনেক উচ্চপর্যায়ের কর্মকর্তা জড়িত বলে জানিয়েছেন। এ ছাড়া জবানবন্দিতে সিইউএফএল জেটিঘাটে আটক অস্ত্রগুলো ভারতের নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ মোট ১০ জন কারাগারে।