ডিজিটাল উদ্ভাবনী মেলায় ই-সেবা পুরস্কার পেল শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু নভোথিয়েটারে অনুষ্ঠেয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় জুরি বোর্ডের মনোনয়নে মানব উন্নয়নে ই-সেবা পুরস্কার পেয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার মেলার শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলায় শিক্ষা মন্ত্রণালয় ২৩টি সেবা দিয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।