ডিজিটাল কোরআন শরিফের উদ্বোধন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো পবিত্র কোরআন শরিফ ডিজিটালাইজেশন করা হয়েছে। আগামী শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল কোরআন শরিফের উদ্বোধন করবেন।ধর্ম সচিব আবদুল আউয়াল প্রথম আলো ডটকমকে আজ বুধবার এসব কথা জানিয়েছেন।ধর্ম সচিব বলেন, এখন আরবি ও বাংলা উচ্চারণসহ কোরআন শরিফের অনুবাদ ওয়েবসাইটের অডিওতে শোনা যাবে। আবার সিডিতেও পাওয়া যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডিজিটাল কোরআন শরিফের সিডি বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া সারা দেশে মোট ১৫ হাজার সিডি বিনা মূল্যে দেওয়া হবে।