ডিজিটাল চাপাবাজিতে জনগণ অতিষ্ঠ: গয়েশ্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মহাসড়কগুলোর অবস্থা যাচ্ছেতাই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অথচ সরকারের মন্ত্রীরা দাবি করছেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। তাঁরা জনগণের সঙ্গে ডিজিটাল চাপাবাজি করছেন। ডিজিটাল চাপাবাজি আর দলীয় ক্যাডারদের চাঁদাবাজিতে জনগণ অতিষ্ঠ।আজ বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচান শাহ মাজার প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে দুস্থদের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর রায় এসব কথা বলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অর্পণা রায় দাস, বিএনপির নেতা আহসান উল্লাহ চৌধুরী, ছাত্রদলের নেতা আসাদুর রহমান প্রমুখ।