ডিজেল, কেরোসিন, পেট্রল, অকটেনের দাম বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।এ নিয়ে প্রায় দুই মাসের মাথায় জ্বালানি তেলের দাম বাড়ানো হল। ফলে এখন থেকে প্রতি লিটার লিটার অকটেনের দাম হবে ৮৯ টাকা, পেট্রোল ৮৭ টাকা, ডিজেল ও কেরোসিন ৫৬ টাকা। এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা ও ১৮ সেপ্টেম্বর বাড়ানো হয় পাঁচ টাকা। এরপর আজ আরও পাঁচ টাকা বাড়ানো হল।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্ব বাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। বিশ্ব বাজারে দাম কমলে, ২০০৮ সালের ২৩ ডিসেম্বর দেশেও সকল প্রকার জ্বালানি তেলের দাম কমানো হয়। সর্বশেষ কমানো হয় বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায়, ২০০৯ সালের ১৩ জানুয়ারি। তখন প্রতি লিটার ডিজেলের দাম দুই টাকা করে কমানো হয়েছিল।