ডিপজলকে জিজ্ঞাসাবাদের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে দুই দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন।আজ মিরপুর থানার পুলিশ ডিপজলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে দুই দিনের মধ্যে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।ডিপজলের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।