ডিপজলকে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগরে আজ বুধবার দুপুরে চলচ্চিত্রাভিনেতা ডিপজলের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন জানান, মনোয়ার হোসেন ডিপজল বিজয়নগরে চাইলার পয়েন্ট নামের ভবনে তাঁর দপ্তরে যাচ্ছিলেন। ভবনের নিচ তলায় ঢোকার সময় কয়েকজন সন্ত্রাসী তাঁর দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় ডিপজলও তাঁর লাইসেন্স করা রিভলবার দিয়ে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।উপকমিশনার আরও জানান, কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।