ডিপজলের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢালিউডের খলনায়ক, ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল আজ রোববার আত্মসমর্পণ করেছেন। আজ রাত সাড়ে নয়টার দিকে তিনি রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান বলেন, ‘একটি কেসের ডায়েরি লিখছিলাম, এ সময় হঠাত্ একটি লোক আমাকে সালাম দেয়। ফিরে দেখি তিনি ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল। তাঁকে জেলহাজতে রাখা হয়েছে।’