ডিপজলের জামিন মঞ্জুর, জেলগেটে আবারও গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক আবদুল মজিদ ডিপজলের জামিন মঞ্জুর করেন।জানা গেছে, এক দিনের রিমান্ড শেষে আজ দুপুরে ডিপজলকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ডিপজলের আইনজীবীরা জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।তবে ডিপজলকে আবার জেলগেটে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির এডিসি মাসুদুর রহমান প্রথম আলোকে এ কথা জানান। তাই জামিন পেলেও ডিপজল এখনই ছাড়া পাচ্ছেন না।আদালত সূত্র জানায়, গত ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। এ সময় তিনি ওই ট্রাফিক কনস্টেবলকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। ১২ দিন পালিয়ে থাকার পর গত ২৮ নভেম্বর রাতে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।