ডিপ্লোমা-ইন-টেক্সটাইল পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সোমবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও মাদ্রাসা বোর্ডের অধীন আলিমের কোনো পরীক্ষা না থাকলেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা-ইন-টেক্সাটাইল পরীক্ষা হওয়ার দিন নির্ধারিত ছিল। তবে কাল আবারও হরতাল ডাকায় তা স্থগিত করা হয়েছে। কারিগরি বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম আজ রোববার প্রথম আলো অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেন, এই পরীক্ষা গ্রহণের নতুন সময় পরে জানিয়ে দেওয়া হবে।