ডিফেন্স কলেজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) পরিচালনা পর্ষদের ১২তম যৌথ সভায় সভাপতির ভাষণ দানকালে শেখ হাসিনা এই গুরুত্বারোপ করেন।শেখ হাসিনা বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বাংলাদেশের দুটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা দেওয়ার মাধ্যমে দেশ-বিদেশে এরই মধ্যে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বজনস্বীকৃত পেশাদারি ও দক্ষতা অর্জনের পেছনেও এ প্রতিষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।পর্ষদের সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং উপসভাপতি হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. আবদুল ওয়াদুদ, এনডিসির কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন, ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, অর্থসচিব মোহাম্মদ তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহিদুল্লাহ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভারপ্রাপ্ত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মির্জা ইকবাল হায়াতসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাসস।