ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা: বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাসহ অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা মামলার বিষয়টি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম শাহদাত হোসেন।গতকাল রোববার একই আদালতে মামলাটি করেন ঢাকার জহির ফার্মের মালিক জহিরুল হক।অভিযুক্ত ডিবি পুলিশের দুই কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মতিউর রহমান ও পরিদর্শক মো. কিবরিয়া।মামলার অভিযোগে বলা হয়, ১৮ মে অভিযুক্ত ছয়জন জহিরুলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। জহিরুল এরই মধ্যে তাঁদের এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য অভিযুক্তরা তাঁকে চাপ দিয়ে আসছিলেন। টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল।জহিরুল জানান, এ নিয়ে তিনি সবুজবাগ থানায় মামলা করতে চাইলেও তা নেওয়া হয়নি।