ডিশ র্যাকে বেঙ্গলের বাজিমাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্রুপের স্টলে প্লাস্টিক পণ্যের কোনো অভাব নেই। বিক্রিও হচ্ছে দেদার। কিন্তু তাদের ডিশ র্যাকের বিক্রিটা আর সবকিছুর চেয়ে অনেক অনেক বেশি। এই ডিশ র্যাকে ২৮টি প্লেট, ১৪টি বাটি, আটটি গ্লাস এবং কয়েক ডজন চামচ একসঙ্গে রাখা যায়। বাসন-কোসন ধুয়ে এনেই এর মধ্যে রেখে দেওয়া যায় দিব্যি। কারণ, এর তলে আছে সেফটি ট্রে, যা বাসন থেকে ঝরে পড়া পানি মেঝেতে পড়তে দেয় না। এই ট্রে ডিশ র্যাক থেকে আলগা করে পানি ফেলে দেওয়া যায়। আর এতসব সুবিধা পাওয়া যাচ্ছে মাত্র ২৫২ টাকায়।