ডিসএইর আশপাশে তীব্র যানজট, অনশনকারী পাঁচজন অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে (ডিএসই) বিনিয়োগকারীদের আমরণ অনশনের কারণে রাজধানীর মতিঝিল থেকে মগবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গুলিস্তান, পল্টন ও কাকরাইল এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে অফিস থেকে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এদিকে কর্মসূচি চলাকালে পাঁচজন বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী বলেছেন, তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অসুস্থ বিনিয়োগকারীরা হলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাধারণ বিনিয়োগকারী আনোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল, সালেহা বেগম, আমিনুর রহমান তালুকদার।