মিজান পাবলিশার্স, প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০১০, মূল্য: ২০০ টাকাসাবেক বিচারপতি এবং বিলুপ্ত সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) চেয়ারম্যান হাবিবুর রহমান খানের বই এটি। এতে তাঁর বিভিন্ন সময় দেওয়া ভাষণ ও নিবন্ধসহ ২০টি লেখা আছে। এর মধ্যে রয়েছে: আইনি সহায়তা, আইনের শাসন ও মানবাধিকার, সন্ত্রাসবাদ ও আইনের শাসন, অপরাধের আইন, আইনের শাসন ও বিচারের ভূমিকা, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার, সাইবার সাংবাদিকতা, গণমাধ্যম ও আদালত প্রভৃতি। নিবন্ধগুলো ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় প্রদত্ত বক্তব্য এখানে রাখা হয়েছে। বইটিতে আইন, বিচার-ব্যবস্থা ও বিচার-ব্যবস্থার সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। ফলে বইটি শুধু আইনজীবী, আইনের ছাত্র বা বিচারক নয়, গণমাধ্যমকর্মীদের জন্যও একটি উল্লেখযোগ্য প্রকাশনা হিসেবে স্থান পাবে। সাধারণ পাঠক ও গবেষকেরা এ থেকে উপকৃত হবেন। বইটি ইংরেজিতে লেখা। তবে প্রতিটি লেখার ভাষা সহজ ও সাবলীল বলে পাঠক সহজেই এর ভেতরে যাওয়ার তাগিদ অনুভব করবেন।