ডিসিদের প্রতি ভ্রাম্যমাণ দল নিয়ে রাস্তা পর্যবেক্ষণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র রমজান, ঈদ ও বর্ষাকে সামনে রেখে রাস্তাগুলোকে যেকোনো মূল্যে যান চলাচলের উপযোগী রাখতে হবে। এ জন্য জেলা প্রশাসকদের (ডিসি) তিনি ভ্রাম্যমাণ দল নিয়ে রাস্তাগুলো পর্যবেক্ষণ করার নির্দেশ দেন।জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সভায় জেলা প্রশাসকেরা জনবল-সমস্যা, কোথাও কোথাও কাজের গতি মন্থর ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা রাস্তাঘাটে নসিমন-করিমনকে আইনি আওতায় আনার কথা বলেছেন। এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী।