ডিসিসি নির্বাচন, করণীয় নির্ধারণে ইসির বৈঠক সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ বিষয়ে করণীয় নির্ধারণে সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।এই বৈঠকে রাষ্ট্রপক্ষের আইনজীবী, স্থানীয় সরকার বিভাগের সচিব ও নির্বাচন কমিশনের আইনজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ডিসিসির নির্বাচনের বিষয়ে আইনি জটিলতা নিরসন ও করণীয় নিয়ে তাঁদের মতামত নেওয়া হবে বলে জাবেদ আলী জানান। তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলে ডিসিসি নির্বাচনের মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে আপিল করা হবে, নাকি শুধু রুলের জবাব দেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।২৪ মে ভোটের তারিখ নির্ধারণ করে গত ৯ এপ্রিল নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ অবস্থায় আদালত ১৬ এপ্রিল তিন মাসের নির্বাচনপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।জাবেদ আলী জানান, আগামী মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে। এতে আদালতের দেওয়া রায়ের আলোকে কীভাবে দ্রুত দুই সিটির নির্বাচন করা যায়, সে বিষয়ে আলোচনার করা হবে।