ডিসিসি নির্বাচন স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেয়াদ বাড়ানোর এক আবেদনের শুনানির পর এই নির্দেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলো ডটকমকে জানান, যেসব যুক্তিতে রিটগুলো করা হয়েছিল সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রুলও প্রস্তুত হয়নি। এ জন্য মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। আদালত মেয়াদ বাড়িয়েছেন। ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদন করেন।