ডিসিসি নির্বাচন: অনুমোদনহীন প্রচার বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের ডিএমপি এবং ঢাকা ডিসিসি এলাকার মধ্যে অননুমোদিত হোর্ডিং, পোস্টার ব্যানার, দেয়াল লিখন-সংক্রান্ত প্রচারণা ও অন্যান্য দ্রব্য নির্মাণ ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক এবং মহানগর পুলিশ কমিশনারের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।রুলে এ ধরনের প্রচার ও প্রচারণা রোধ ও নিয়ন্ত্রণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে গত বৃহস্পতিবার রিট আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ইয়াহিয়া জামান।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন-সংক্রান্ত প্রচারণা ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক এবং ডিএমপি কমিশনারের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।