ডিসিসি নির্বাচন: কাল তফসিল ঘোষণা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) নির্বাচনী তফসিল কাল সোমবার ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।নির্বাচন কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা বাংলাদেশ সংবাদ সংস্থাকে আজ রোববার বলেন, তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভব হলে কাল দুপুরেই ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনী তফসিল ঘোষণা করা হতে পারে।কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের এই তফসিল ঘোষণা করতে পারেন। অন্য নির্বাচন কমিশনাররাও এ সময় উপস্থিত থাকবেন। আগামী মাসের শেষ ভাগে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে কমিশন সূত্র জানায়।প্রাথমিকভাবে কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ১৫ এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। কিন্তু প্রার্থীদের প্রচারণার সময় বাড়াতে তফসিলের তারিখ এগিয়ে আনা হচ্ছে বলে কমিশন সূত্র জানায়।সূত্র জানায়, নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতির মধ্যে ভোটার তালিকার সিডি তৈরি, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত, প্রয়োজনীয় মালামাল সংগ্রহ, ম্যানুয়েল ও নির্দেশিকা মুদ্রণের কাজও এরই মধ্যে শেষ হয়েছে। বাসস।