ডিসিসি নির্বাচনে প্রতি ওয়ার্ডে একক প্রার্থী দেবে আওয়ামী লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে প্রতি ওয়ার্ডে দলীয়ভাবে একক কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ। ২১ ফেব্রুয়ারির পর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর ১৫টি নির্বাচনী এলাকায় আলাদা বৈঠক করে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে। ২২ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় কাউন্সিলর মনোনয়নের কর্মপরিকল্পনা নেওয়া হবে।আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।