ডিসেম্বর-জানুয়ারিতে বিশ্বব্যাংকের সঙ্গে দুদকের পরবর্তী বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আজ সোমবার দ্বিতীয়বারের মতো বৈঠক করল বিশ্বব্যাংক। আজ সন্ধ্যা সাতটা ৪০ থেকে রাত আটটা ২০ মিনিট পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইনের নেতৃত্বে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধিদল ও তাঁদের আইনজীবী পিয়ানির সঙ্গে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান, দুই কমিশনার ও দুদকের আইন উপদেষ্টা বৈঠকে বসেন।রুদ্ধদ্বার বৈঠক শেষে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ বিশ্বব্যাংকের সঙ্গে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।