ডিসেম্বরের পর সরকার ক্ষমতায় নাও থাকতে পারে: অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান অলি আহমদ বলেছেন, আগামী ডিসেম্বরের পর ক্ষমতাসীন মহাজোট সরকার ক্ষমতায় নাও থাকতে পারে। আজ শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।প্রস্তাবিত বাজেটের ওপর এলডিপির প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকার না থাকার এই আশঙ্কার পেছনে কোনো ইঙ্গিত আছে কি না, জানতে চাইলে অলি আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমার অনুমান থেকে বলছি, সরকার তার ব্যর্থতার পাল্লা ভারী করে ফেলেছে। আড়াই বছরে ১৫টি সমস্যার সৃষ্টি করেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’আরেক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, অচিরেই দেশে তৃতীয় শক্তির উদ্ভব হবে। এলডিপি এর নেতৃত্বে থাকবে।সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আরিফ মইন উদ্দিন, সহসভাপতি কামাল উদ্দিন, যুগ্ম মহাসচিব শাহাদাত্ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।