ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ ইউপি ও পৌরসভায় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ ব্যাপারে এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। পৌরসভা-সংক্রান্ত একটি সংশোধিত আইন বুধবার আজ জাতীয় সংসদে উপস্থাপিত হবে। এ অধিবেশনেই বিলটি পাস হবে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার শাহীন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। এই প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দল বিএনপি গতকালও সংসদে ফেরেনি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংসদদের নির্বাচনী এলাকার জন্য ১৫ কোটি টাকার উন্নয়নকাজের বরাদ্দ অব্যাহত থাকবে। এর বাইরে আগামী বাজেটে এলাকাভিত্তিক আরও বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সরকারি বা বিরোধী দলের এলাকাভিত্তিক কোনো উন্নয়ন-বৈষম্য করা হবে না।চট্টগ্রামের সাংসদ নুরুল ইসলামের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সিটি করপোরেশন এলাকা থেকে নির্বাচিত সাংসদদের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া না হলেও এসব এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। জুনাইদ আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ছয়টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির নির্বাচন ইতিমধ্যে করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনও শিগগির অনুষ্ঠিত হবে।