ডিয়েগো ফোরলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: ডিয়েগো মার্টিন ফোরলান কোরাজোজন্ম: ১৯ মে ১৯৭৯জন্মস্থান: মন্টেভিডিও, উরুগুয়েরাশি: বৃষউচ্চতা: ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চিপজিশন: স্ট্রাইকারবর্তমান ক্লাব: অ্যাটলেটিকো মাদ্রিদশৈশবের হিরো: এনজো ফ্রান্সেসকোলিঅবসর সময়ে: বেড়াতে ভালোবাসেন, পরিবারের লোকদের সঙ্গে সময় কাটান, টেনিস খেলা দেখেনপরিবার: বাবা, বড় বোন আর প্রেমিকাপ্রিয় ও অন্যান্যশখ: ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, গান শোনাখাবার: ঐতিহ্যবাহী দক্ষিণ আমেরিকান ও স্প্যানিশ খাবার।ব্যক্তিত্ব: বাবাযে স্মৃতি ভুলে যেতে চান: বড় বোনের গাড়ি দুর্ঘটনাযাঁকে কখনো ভুলবেন না: ডিয়েগো ম্যারাডোনাফুটবলার হওয়ার পেছনে অবদান: বড় বোন আলেজান্দ্রা ফোরলানেরফুটবলার না হলে: টেনিস খেলোয়াড় হতেনফুটবলার না হয়ে আসলে কোনো বিকল্প ছিল না তাঁর সামনে। ফুটবল তাঁদের পরিবারের ‘ঐতিহ্য’। তার পরও কৈশোরে ফুটবল তাঁকে টানেনি। হতে চেয়েছিলেন টেনিস খেলোয়াড়। কিন্তু ওই যে, নিয়তিই ঠিক করে রেখেছিল গতিপথ। ফুটবলার না হলে আসলেই কোনো উপায় ছিল না ডিয়েগো ফোরলানের। শুনুন সেই গল্প।দাদা হুয়ান কার্লোস কোরাজোর পথ ধরে ফুটবল পায়ে নিয়েছিলেন ফোরলানের বাবা পাবলো ফোরলান। দাদা ফুটবলার, বাবা ফুটবলার...বাড়ির ছেলেটাও একদিন তা-ই হবে—এটাই তো স্বাভাবিক। কিন্তু না, ছোট্ট ফোরলান হতে চেয়েছিল অন্যকিছু! ভাঙতে চেয়েছিল এই পরম্পরা।ফুটবল মাঠে না গিয়ে শিশু ফোরলান যেতে শুরু করে টেনিস কোর্টে। এটা-ওটা জিতে জুনিয়র টেনিসে সুনামও কুড়োয়। কেউ কেউ তার মধ্যে খুঁজতে শুরু করে দিয়েছিল জন ম্যাকেনরো-বরিস বেকারদের ছায়া।কিন্তু নিয়তির লেখা কে খণ্ডাতে পারে! ফোরলান তাই আজ টেনিস খেলোয়াড় নন, ফুটবলারই। ফোরলানের ছোট্ট দুটি হাতের গল্প না লিখে আজ তাই সবাইকে লিখতে হচ্ছে তাঁর ‘দুটি পায়ের’ কাহিনি।ফোরলানের বয়স তখন ৭। তাদের পরিবারে ঘটে যায় নির্মম এক ঘটনা। ফোরলানের ৫ বছরের বড় বোন আলেজান্দ্রা পড়েন গাড়ি দুর্ঘটনায়। আলেজান্দ্রার বন্ধু সঙ্গে সঙ্গেই মারা যান, আর তিনি প্রাণে বেঁচে গেলেও হারিয়ে ফেলেন চলাচলের শক্তি।আলেজান্দ্রাকে বাঁচিয়ে রাখতে তখন প্রচুর টাকার প্রয়োজন হয়ে পড়ে ফোরলান পরিবারের। কিন্তু অত টাকা তাদের ছিল না। ফোরলানের মা কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে দেখা করেন। ম্যারাডোনাও ফোরলান পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।ফুটবল একটি জীবন বাঁচিয়ে দিয়েছে। ফুটবল মানে শুধু খেলা নয়, ফোরলান বুঝে যান, ফুটবল মানে জীবনও! ফুটবলের আছে সেই ঐশ্বরিক ক্ষমতা! বোনের নিথর পায়ের দিকে তাকিয়ে ফুটবল মাঠে ছোট্ট পা দুটি রাখেন ফোরলান। স্থানীয় পেনারল ক্লাবে হলো ফুটবলে ‘পায়েখড়ি’।এরপর ডানুবিও ক্লাব ঘুরে যোগ দেন আর্জেন্টিনার ইন্ডিপেন্ডিয়েন্টের যুবদলে। সেখান থেকেই ইন্ডিপেন্ডিয়েন্টের মূল দলে অভিষেক। চারটি মৌসুম দুর্দান্ত খেলে নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে নেয় তাঁকে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে ভালো খেলেননি মোটেও। দুটি মৌসুম কাটিয়ে ইংল্যান্ড থেকে পাড়ি জমান স্পেনে। ভিয়ারিয়ালে দারুণ তিনটি মৌসুম কাটানোর পর অ্যাটলেটিকো মাদ্রিদ হয় তাঁর ঠিকানা। সেই থেকে অ্যাটলেটিকো মাদ্রিদেই আছেন। দুই ক্লাবে থাকতে দুবার হয়েছেন স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা। পেয়েছেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের সেরা স্ট্রাইকারের পুরস্কার গোল্ডেন বুটও। আর এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার তো উঠল তাঁর হাতেই। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নরা যে এবার আবারও সেমিফাইনাল পর্যন্ত হাঁটল, তাতে ফোরলানের অবদানই সিংহভাগ।যিনি ফুটবলারই হতে চাননি একসময়, সেই ফোরলানই এখন সবচেয়ে আলোচিত ফুটবল তারকাদের একজন। এটাই তো হওয়ার কথা ছিল। তাঁর পায়ে যে স্বপ্ন বাঁধা। যে স্বপ্ন বুনে দিয়েছেন তাঁর সেই বোন। আলেজান্দ্রা স্বপ্ন দেখেন, সবাই গাড়ি চালাবে সাবধানে। আর কেউ কোনো দিন শিকার হবে না গাড়ি দুর্ঘটনার। অকালে ঝরবে না কারও প্রাণ, কেউ চিরপঙ্গুত্ব মেনে নিয়ে ‘জড়’ হয়ে বেঁচে থাকবে না আর। সেই স্বপ্ন পূরণ করতে তিনি গড়ে তুলেছেন ‘ফান্ডেকেশন আলেজান্দ্রা ফোরলান’।করুণ রাগিণী থেকে জন্ম হওয়া ফুটবলের সেই ছোট্ট দুটি পা এখন কী করছে, তা সবারই জানা—ছোট্ট সে পা জোড়া অ্যাটলেটিকোকে ইউরোপা লিগ জেতায়, উরুগুয়েকে বলতে গেলে একাই বিশ্বকাপের মূল পর্বে তুলে দেয়, বিশ্বকাপে উরুগুয়েকে চতুর্থ করে দেশে ফেরে। আর লিওনেল মেসি, কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনিদের চোখের সামনে দিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে যায়।আর? আর তাঁর পা দুটিই চালায় ‘ফান্ডেকেশন আলেজান্দ্রা ফোরলান’ সংগঠন। আবিদুল ইসলাম