প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল-বিশ্ব নিমগ্ন-নিমজ্জিত এক আর্জেন্টাইনের প্রশংসাতেই। মেসি মেসি মেসি আর মেসি! অথচ সেদিন সান সিরোতে এই লিওনেল মেসি ম্লান হয়ে গেলেন আরেক আর্জেন্টাইনের কাছে—ডিয়েগো মিলিতো! বড় উপলক্ষ পেলেই জ্বলে ওঠাকে অভ্যাসে পরিণত করা এই ৩০ বছর বয়সীই ‘অপ্রতিরোধ্য’ বার্সেলোনাকে কোণঠাসা করে ফেললেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। প্রথম লেগে ইন্টার মিলানের কাছে বার্সা যে ৩-১ গোলে হারল, তাতে বড় অবদান মিলিতোরই। দুটো গোল বানিয়ে দিয়েছেন, বার্সার চূড়ান্ত সর্বনাশ করা তৃতীয় গোলটি এসেছে তাঁর মাথা ছুঁয়েই।