ডুবসাঁতার সিলেটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর প্রদর্শনী হতে যাচ্ছে সিলেটে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সংগঠন মৃত্তিকা এ প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা গেছে, ২০ ও ২১ এপ্রিল দুই দিন এ চলচ্চিত্রটির প্রদর্শনী হবে।জানা গেছে, ২০ এপ্রিল বেলা তিনটায় উদ্বোধন হবে চলচ্চিত্র প্রদর্শনীটির। প্রতিদিন বেলা তিনটা, পাঁচটা ও সাতটায় চলচ্চিত্রটির প্রদর্শনী হবে। এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কৃষি অনুষদের ডিন ও পরিচালক নূরুল আলম আতিকসহ আরও অনেকেই।ডুবসাঁতার চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, তিন্নি, অশোক ব্যাপারি, ওয়াহিদা মল্লিক জলি, স্বাগতা, শাহরিয়ার শুভ, স্বাধীন খসরু, সুষমা সরকার প্রমুখ। উল্লেখ্য, এর আগে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা এবং কলকাতায় ডুবসাঁতার ছবিটির প্রর্দশনী হয়েছে।