ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, ৬ লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর মোক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে তুলে তীরে আনা হয়। এ সময় উদ্ধার হওয়া আটটি লাশের মধ্যে ছয়টির পরিচয় পাওয়া গেছে।তাঁরা হলেন—মনোয়ারা বেগম (৬০), সুরুজ মিয়া (৪৫), সোহাগ (১১), রিয়া (৪০), সাইফুল ইসলাম পাটোয়ারী (৫৫) ও ধ্রুপদী রানী (২২)। এঁদের মধ্যে সাইফুল ইসলাম পাটোয়ারী গজারিয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সবগুলো লাশ মুন্সিগঞ্জ থানায় নেওয়া হয়েছে। রাতে বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান আবদুল মালেক জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তম গতকাল রাত একটার দিকে ডুবে যাওয়া মদিনার আলো নামের লঞ্চটিকে তীরে টেনে নিয়ে আসে। রাত তিনটার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।আবদুল মালেক আরও জানান, ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।