ডুবে যাওয়ার ২২ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবে যাওয়ার ২২ ঘণ্টা পর আজ শুক্রবার সকালে দিগন্ত নামের (১৪) এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন লেকে ডুবে যাওয়া দিগন্তের লাশ আজ শাহ আলী থানার দিয়াবাড়ী এলাকায় ভেসে ওঠে। গতকাল বৃহস্পতিবার দুুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দিগন্ত পানিতে ডুবে যায়। দিগন্ত শাহ আলী এলাকায় উদয়ন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম আনোয়ার হোসেন। শাহ আলী থানার অপারেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, দিগন্ত তার সমবয়সী পাঁচ বন্ধুর সঙ্গে লেকে গোসল করতে যায়। এরপর দিগন্ত ডুবে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা পানিতে উদ্ধার অভিযান চালায়। আজ সকালে তার লাশ ওই এলাকায় ভেসে উঠলে উদ্ধার করা হয়। তবে দিগন্তের পরিবারের দাবিতে পুলিশ লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত বাকি বন্ধুদের আটকে রাখে। লাশ উদ্ধারের পর তার পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়।