ডুবোচর দেখলেই ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমাদের লোকজন সবাই প্রস্তুত, যাতে এই ঈদে ডুবোচরগুলো কোনো অসুবিধার সৃষ্টি করতে না পারে। নদীতে ডুবোচর তো হতেই পারে। আমাদের হাইড্রোগ্রাফিক সব সময় রেডি আছে। তাঁরা যেখানেই ডুবোচর দেখবে, সেখানেই ব্যবস্থা নেবে। যখন নদীতে স্রোত হয়, তখন পলিমাটি-বালু এগুলো সঙ্গে আসে। নদীর কিছু অংশ ভরাট হয়ে যায়।’আজ শনিবার সকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় ‘ওআইসি আবাসন পল্লির’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আবাসনসমস্যা যা আছে, সরকারের উদ্যোগে আমরা অনেকটা সমাধান করেছি, বিশেষ করে গ্রামাঞ্চলের জনগোষ্ঠী যাদের কোনো আশ্রয় নেই, তাদের জন্য আমরা আশ্রয়ণ প্রকল্পের ব্যবস্থা করছি।’সৌদি আরব সরকারের আর্থিক সহায়তায় ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মাদারীপুরের চরমুগরিয়ার ওআইসি আবাসন পল্লিতে ৪০টি পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এই আবাসন প্রকল্প ও প্রকল্প এলাকায় নির্মিত মসজিদ ঘুরে দেখেন। এ ছাড়া এখানে একটি হাসপাতাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন হবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক নূর-উর-রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। পরে মন্ত্রী সদর উপজেলার বাহাদুরপুর, দুধখালী, শিরখাড়া ও রাজৈর উপজেলায় দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড ও ঢেউটিন বিতরণ করেন।