ডুমুরিয়ায় র‌্যাবের হাতে আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব আজ বৃহস্পতিবার বেলা দুইটায় ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন জোয়াদ্দারকে (৪৬) বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।থানা সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সকালে ডুমুরিয়ায় নসিমন স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় একপক্ষের বকুল বিশ্বাস বাদী হয়ে খুলনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে আছফর হোসেন জোয়াদ্দারকে আসামি করে মামলা করেন। ওই মামলায় র‌্যাব তাঁকে আটক করেছে। তবে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে র‌্যাব-৬ তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।