ডুমুরিয়ায় ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে ১৬ জানুয়ারি বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।অবসরপ্রাপ্ত শিক্ষকেরা হলেনন—এস মোকছেদ আলী, দুলাল কৃষ্ণ সরকার, অমর কৃষ্ণ সরকার, নিরঞ্জন সরকার, খোরশেদ আলম, এস এম নুরুল ইসলাম, শেখ আলতাপ হেসেন, হরেন্দ্র নাথ জোয়ার্দার ও অজিত কুমার পাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির বর্তমান সভাপতি আজিজুর রহমান খান। বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ নারায়ণ চন্দ্র, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, ঝিনাইদহ জেলা পরিষদের উপসচিব আবদুল হালিম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, এস মোকসেদ আলী, কামাক্ষা রায় চৌধুরী, দুলাল কৃষ্ণ সরকার, এস এম নুরুল ইসলাম, করফুল কুমার, আসাদুজ্জামান খান, জিন্নাত আলী মোল্লা, মেহেদী হাসান বিপ্লব, নিবেদিতা মল্লিক ও জেসমিন সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক বিলাশ মুখার্জি। বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।